Thursday, 30 March 2017

সপ্নের বাতি জলে মেঘনার চরে

আমাদের দেশ সত্যি অনেক সুন্দর। প্রক্রিতি যেন আদর মমতা দিয়ে গড়ে তুলেছেন আমাদের চারিপাশ। আধুনিক জীবন ব্যবস্থায় শহর অঞ্চলে আমরা তা খুব বেশী অনুভব নাও করতে পারি। চলুন ঘুরে আসি ঢাকা থেকে ট্রেনে মাত্র ২ ঘন্টায় পৌছা যায় প্রক্রিতি কন্যা মেঘনার চরে। ভুলে যাবেন সকল যান্ত্রিকতা কিছুক্ষনের জন্য হলেও। মেঘনার কোমল বাতাস এবং চরের মানুষের জীবন দেখলে আপনি হঠাত চমকে গিয়ে তাদের হিংসাও করতে পারেন। কারন প্রক্রিতির মাঝে তাদের মনে সত্যি সুখ আছে, আছে নদীর কোমল বাতাস। মেঘনা নদী শুধু তাদের কোমল বাতাসই দেয় না, দেয় তাদের জীবিকার সন্ধান। চরের ৮০ ভাগ মানুষ নদীতে মাছ ধরে যার বেশীর ভাগ চলে যায় ভৈরবের মাছের আড়তে। মাছের আড়তে অবশ্যই আপনাকে দামের ক্ষেত্রে দর দাম করতে হবে। কারণ ঢাকার ক্রেতা দেখলেই আড়তের বিক্রেতারা একটু বেশী দাম চাই, যা অনেকে খুশী মনেই খরচ করেন। আর, মনে রাখবেন, আড়তে কিছু মাছ প্রজেক্টে চাষ করা। অবশ্য নদীর মাছ দেখলেই এক ধরণের সতেজতার ভাব পাওয়া যায়। বিষেশ করে চিংড়ির পার্থক্য সবচেয়ে বেশী বুজা যায়। প্রজেক্টের মাছের দামও নদীর মাছ থেকে কম থাকে।











No comments:

Post a Comment